Logo

কার্যালয়ে ঢুকতে দেয়া হলো না ফখরুলকে

profile picture
জনবাণী ডেস্ক
৯ ডিসেম্বর, ২০২২, ১১:২০
কার্যালয়ে ঢুকতে দেয়া হলো না ফখরুলকে
ছবি: সংগৃহীত

পুলিশের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে কাউকে যেতে দেওয়া হবে না

বিজ্ঞাপন

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে না পেরে ফিরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ১১টার দিকে নিজেদের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন তিনি।

বিজ্ঞাপন

এদিন বিএনপির মহাসচিব দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশের পক্ষ থেকে বলা হয়, গতকাল (বুধবার) সেখানে পুলিশ সদস্যদের ওপর বোমা ফেলা হয়েছে। পরবর্তী সময়ে পুলিশ বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল বোমা উদ্ধার করেছে। এটা এখন প্লেস অব অফেনস। পুলিশের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে কাউকে যেতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

দলীয় কার্যালয়ে যাওয়ার পথে বাধার মুখে পুলিশের সঙ্গে কথোপকথনের সময় মির্জা ফখরুল পুলিশকে বলেন, এটা আমার অফিস।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD