Logo

সরকার গণআন্দোলনে দিশেহারা: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৪
সরকার গণআন্দোলনে দিশেহারা: ফখরুল
ছবি: সংগৃহীত

সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে আন্দোলনের নেতাকর্মীকে যেকোনো উপায়ে আটক রাখতে মরিয়া হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে আন্দোলনের নেতাকর্মীকে যেকোনো উপায়ে আটক রাখতে মরিয়া হয়ে উঠেছে। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, মীর সরফত আলী সপু গতকাল জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও তাকে গ্রেফতার করে রমনা থানায় নিয়ে যায়। শারীরিকভাবে ভীষণ অসুস্থ মীর সরফত আলী সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভালোভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সকল মামলায় জামিন পেয়ে মীর সরফত আলী সপু মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবারও তাকে গ্রেফতার সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল সপুকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার এবং তাকে অসুস্থ অবস্থায় পুলিশ হাসপাতালে নেয়া হলেও সুচিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে আবারও থানায় নেওয়ার তীব্র প্রতিবাদ জানান। এছাড়া  মীর সরফত আলী সপুর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে চিকিৎসা দেয়ারও জোর দাবী জানান।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব অবিলম্বে সরফত আলী সপুর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা দাবী করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD