Logo

ইবির ফুলপরীকে স্যালুট জানাই: সাদ্দাম হোসেন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪:৩৭
ইবির ফুলপরীকে স্যালুট জানাই: সাদ্দাম হোসেন
ছবি: সংগৃহীত

আজকে যে র‍্যাগিং বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে এ আন্দোলনের প্রতীক হচ্ছেন ফুলপরী

বিজ্ঞাপন

আজকে ফুলপরীকে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অভিবাদন জানাই, স্যালুট জানাই। বাংলাদেশ ছাত্রলীগ ফুলপরীসহ অসংখ্য ফুলপরীর পক্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের আয়োজনে ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাগেইনস্ট র‍্যাগিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট’ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা মনে করি ফুলপরী বাংলাদেশ ছাত্রলীগের প্রতিবাদের নাম। ফুলপরী ন্যায় বিচারের প্রতীকের নাম। আজকে যে র‍্যাগিং বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে এ আন্দোলনের প্রতীক হচ্ছেন ফুলপরী।

বিজ্ঞাপন

সাদ্দাম বলেন, নিপীড়ক যেই হোক, নিপীড়কদের যেই দলীয় পরিচয় থাকুক, যেই ক্ষমতার পরিচয় থাকুক, যেই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় থাকুক সমস্ত প্রশাসনিক অসাড়তাই ভেঙে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ প্রমুখ।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD