দেশে আজ আইনের শাসন নেই: মির্জা ফখরুল

আওয়ামী লীগ সংবিধানকে বার বার কাঁটা-ছেড়া করে এটিকে অকার্যকর করে দিয়েছে।
বিজ্ঞাপন
আওয়ামী লীগ সংবিধানকে বার বার কাঁটা-ছেড়া করে এটিকে অকার্যকর করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
শুক্রবার (১০ মার্চ) সকালে সিলেটের রেজিস্ট্রারি মাঠে সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সংবিধানকে বার বার কাঁটা-ছেড়া করে এটিকে অকার্যকর করে দিয়েছে। সংবিধানের মৌলিক বিষয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সরিয়ে দিয়ে বাকশাল করেছিল। সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছিল। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশে আজ আইনের শাসন নেই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এই সরকার নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে। এক নির্বাচনে তারা ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে। ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস করে না। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। যাতে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করতে পারে।








