Logo

বিএনপির সঙ্গে একমত হয়ে যা বললনে ওবায়দুল কাদের

profile picture
জনবাণী ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৩, ১৪:১৭
বিএনপির সঙ্গে একমত হয়ে যা বললনে ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

রোজা মুখে মির্জা ফখরুল এতো মিথ্যা কথা বলেন কী করে তিনি একজন প্যাথলজিক্যাল মিথ্যাবাদী

বিজ্ঞাপন

বিএনপির সঙ্গে আমরাও একমত, মার্কেটগুলোতে অগ্নিকাণ্ড রহস্যজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

রবিবার (১৬ এপ্রিল) মিরপুর-১৪ নম্বরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রোজা মুখে মির্জা ফখরুল এতো মিথ্যা কথা বলেন কী করে। তিনি একজন প্যাথলজিক্যাল মিথ্যাবাদী। 

বিজ্ঞাপন

ফখরুল বলেছেন,  বিএনপি আবারও বিদেশিদের সঙ্গে বৈঠক শুরু করেছে। আমেরিকা শুধু বিএনপিকে নয়, আওয়ামী লীগকেও আমন্ত্রণ জানিয়েছে, আমরাও গ্রহণ করেছি।

মন্ত্রী বলেন, পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের অনেক কথা হয়েছে। সে একবারও নির্বাচন নিয়ে উদ্বেগের কথা বলেনি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। 

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণ ছাড়া গণআন্দোলন সম্ভব নয়, আন্দোলনের জন্য আগুন লাগানোর কৌশল বেছে নিয়েছে কি না সেটাই তদন্ত করে দেখতে হবে। বাকশাল নিয়ে বিএনপির অভিযোগ কিসের?

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, লন্ডন থেকে পলাতক দণ্ডিত আসামিরা অপকৌশলের আশ্রয় নিচ্ছে, ওরা জানে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে জয় পাওয়া সম্ভব নয়। বিএনপি চায় ক্ষমতা আর শেখ হাসিনা চায় মানুষের ভাগ্যোন্নয়ন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD