Logo

মির্জা আব্বাসকে আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ, ২০২৬, ১৭:৪৪
মির্জা আব্বাসকে আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং তার মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা ছিল।

তবে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী এভারকেয়ার হাসপাতালেই তার অস্ত্রোপচার শুরু হওয়ায় আপাতত বিদেশে নেওয়ার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

জানা গেছে, শুক্রবার সকালে তার সিটিস্ক্যান করা হয়। রিপোর্টে শারীরিক অবস্থার অবনতি ধরা পড়লে দ্রুত একটি ভার্চ্যুয়াল মেডিকেল বোর্ড বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পারিবারিক সূত্রে জানা যায়, সে সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD