Logo

জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে মামলাচেষ্টা সুপরিকল্পিত আঘাত: নাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ, ২০২৬, ১৬:০৪
জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে মামলাচেষ্টা সুপরিকল্পিত আঘাত: নাহিদ
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগকে সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ শুধু কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং গণঅভ্যুত্থানের চেতনা ও তরুণ নেতৃত্বকে দুর্বল করার একটি সংগঠিত চেষ্টা।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–এর সমন্বয়কদের বিরুদ্ধে তাদের অভ্যুত্থানকালীন ভূমিকা নিয়ে মামলা করার চেষ্টা করা হয়েছিল। তবে আদালত সেই মামলা গ্রহণ করেনি।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন দেশের তরুণ প্রজন্মের কাছে সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে। একই সঙ্গে এটি ফ্যাসিবাদবিরোধী সংগ্রামেরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এ আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করার চেষ্টা প্রমাণ করে যে, গত ৫ আগস্টে পরাজিত শক্তি এখনও নানা ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে।

মামলা বা ভয়ভীতি দেখিয়ে এ নেতৃত্বকে দমন করার চেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও হবে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের আহ্বান— এ ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদী গোষ্ঠীর যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD