Logo

তখন কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারী হয়েছিলো না: হামিম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ২১:২৮
তখন কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারী হয়েছিলো না: হামিম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলীয় সদস্যদের ওয়াকআউটের ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামকে লক্ষ্য করে প্রশ্ন তুলেছেন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, যেই রাষ্ট্রপতিকে কেন্দ্র করে এখন প্রতিবাদ জানানো হচ্ছে, সেই রাষ্ট্রপতির সামনেই এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেছিলেন। সে সময় কোনো আপত্তি তোলা হয়নি কেন—এই প্রশ্ন তোলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হামিম তার পোস্টে উল্লেখ করেন, ২০২৪ সালে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে অন্যান্য উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন আপনাকে সহ সকল উপদেষ্টাকে। তখন কি জুলাই গাদ্দারী হয়েছিলো না?

বিজ্ঞাপন

তিনি আরও মন্তব্য করেন, বরং, জুলাইয়ের রক্তস্নাত বাংলাদেশের কাঙ্খিত বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ওয়াক আউট করে জুলাইয়ের অভিপ্রায়ের সাথে আপনারা গাদ্দারী করেছেন।

এদিকে একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার আগে বিরোধী দলীয় সদস্যরা প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের সংসদ সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

সংসদ কক্ষে সে সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। বিরোধী জোটের সদস্যরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ করেন। পরিস্থিতি শান্ত করার জন্য স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শান্ত থাকার আহ্বান জানান।

এর আগে থেকেই জামায়াতের নেতৃত্বে গঠিত বিরোধী জোট রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল। তাদের অভিযোগ, জুলাইয়ের ঘটনাবলির সময় রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। সে কারণেই তারা সংসদে তার ভাষণের বিরোধিতা করে ওয়াকআউটের সিদ্ধান্ত নেয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD