Logo

হাসপাতালে মির্জা আব্বাস, দীর্ঘায়ু কামনা করলেন নাসীরুদ্দীন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ২১:০২
হাসপাতালে মির্জা আব্বাস, দীর্ঘায়ু কামনা করলেন নাসীরুদ্দীন
ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার শারীরিক সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং দ্রুত ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে একটি সংক্ষিপ্ত বার্তা প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি লেখেন, মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। স্বল্প সময়ের মধ্যেই এটি আলোচিত পোস্টে পরিণত হয়।

বিজ্ঞাপন

রাজনৈতিক অঙ্গনের অনেকেই এই বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছেন। ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও অসুস্থ এক রাজনীতিকের জন্য সুস্থতা কামনা করাকে সৌহার্দ্যের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন কেউ কেউ।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, পানি পান করার সময় আচমকা তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহল থেকে সুস্থতা কামনা করে বার্তা দেওয়া হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD