Logo

মাঠ শূন্য করার কাজ শুরু করেছে সরকার: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৩, ০৯:৫২
মাঠ শূন্য করার কাজ শুরু করেছে সরকার: ফখরুল
ছবি: সংগৃহীত

সরকার আইন মন্ত্রণালয় থেকে একটা তালিকা প্রস্তুত করে সেই অনুযায়ী বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে সেই দিকে এগিয়ে যাচ্ছে

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে সামনে রেখে গতবারের মতো এবারও মামলা-হামলা, সন্ত্রাস ও গায়েবি মামলা মাঠ শুরু করেছে সরকার।

মঙ্গলবার (৯ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ফখরুল বলেন, সেই নির্বাচন নিয়ে সরকার আবারও আগের খেলায় মেতে উঠেছে। গতবার তারা হামলা, মামলা, গ্রেফতার করে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ভোট করেছিল। এবারও একইভাবে এখন থেকে বিরোধী দলকে সম্পূর্ণভাবে মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য যে প্রসেস, সেটা তারা শুরু করে দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকার আইন মন্ত্রণালয় থেকে একটা তালিকা প্রস্তুত করে সেই অনুযায়ী বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে সেই দিকে এগিয়ে যাচ্ছে। তারা গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে শুরু করেছে– বিচার বিভাগ ও প্রশাসন। 

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা কারও কাছে নালিশ করি না। একটা কথা মনে রাখতে হবে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখানে যেসব দেশের মিশন আছে, কাজ করছেন, তাদের সঙ্গে রুটিন আলোচনা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, আন্দোলন একটা ওয়েবের মতো। এটার গতি কখনও উঠে, আবার কখনও নামে। জনগণের পরিপ্রেক্ষিত বুঝে নিয়েই আন্দোলনটা করতে হয়। যেমন রোজার মাস, সেই সময়ে আমাদের দেশের বেশিরভাগ মানুষ রোজা রাখে। সেই সময়ও আমরা প্রোগ্রাম দিয়েছি। এমনকি রোজায় ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত অবস্থান কর্মসূচি, সমাবেশ হয়েছে।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD