Logo

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মে, ২০২৩, ০৫:২৩
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

শনিবার (১৩ মে) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৩ মে) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি হলো : 

বিজ্ঞাপন

১০ দফা দাবি আদায়ে আগামী ১৯ মে শুক্রবার ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় ও মহানগরে প্রতিবাদ সমাবেশ। ২০ মে শনিবার ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা উত্তরসহ ২০ জেলা ও মহানগর, ২৭ মে ঢাকা দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে দলটি।

এদিন দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১০ দফা দাবি আদায়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD