Logo

সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার মৌলভীবাজারের যাচ্ছেন নাসির-সারজিস

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২২ জুন, ২০২৬, ১৬:০৮
সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার মৌলভীবাজারের যাচ্ছেন নাসির-সারজিস
ফাইল ছবি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার (২৬ জুন) প্রতিবাদী সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

এ সমাবেশে যোগ দিতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৌলভীবাজারে আসছেন বলে জানিয়েছে দলীয় সূত্র। সূত্র জানায়, শুক্রবারের এ প্রতিবাদী সমাবেশে অংশ নিতে কুলাউড়ায় আসছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম ও আশরাফ মাহাদী।

মৌলভীবাজারে পৌঁছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবির বাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন। পরে তারা শরীফপুর সীমান্ত এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন।

বিজ্ঞাপন

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ও আগ্রাসনের বিরুদ্ধে জনমত তৈরি এবং সীমান্ত হত্যা বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তার বিষয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন নেতৃবৃন্দ।

সমাবেশকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। ইতোমধ্যে সমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD