Logo

কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না : কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মে, ২০২৩, ০৩:৫৯
কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না : কাদের
ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। বিদেশিরা আমাদের বন্ধু, প্রভু নয়।

বিজ্ঞাপন

কোনো নিষেধাজ্ঞায় আগামী জাতীয় নির্বাচন বন্ধ হবে না বলেছেম আ'লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২৮ মে) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

কাদের বলেন, নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। বিদেশিরা আমাদের বন্ধু, প্রভু নয়। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির পরাজয় হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের সংবিধানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার উল্লেখ নেই, তাই এবিষয়ে কথা বললে বিএনপি ভিসানীতিতে আক্রান্ত হবে। এখন যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে তাদের ব্যাপারে আমেরিকার পদক্ষেপ কী হবে, সেটা দেখার বিষয়। আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়, কিন্তু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নোংরা ও নষ্ট রাজনীতি করে বিএনপি। এদের কাছে বঙ্গবন্ধুর বাংলাদেশ নিরাপদ নয়। তাই শপথ নিতে হবে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক সন্ত্রাসের পৃষ্ঠপোষক এই অপশক্তি বিএনপিকে প্রতিহত করতে হবে। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD