Logo

চলামান সংকট সমাধানের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ০৫:২২
চলামান সংকট সমাধানের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন: কাদের
ছবি: সংগৃহীত

আজ বিশ্বময় ও জাতীয় পর্যায়ে সংকট চলছে সংকট অর্থনৈতিক ও রাজনৈতিক আমাদের দেশ এসব সংকটের বাইরে নয়

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলছে। আর এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন।

সোমবার (১৯ জুন) ধানমন্ডি কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ বিশ্বময় ও জাতীয় পর্যায়ে সংকট চলছে। সংকট অর্থনৈতিক ও রাজনৈতিক। আমাদের দেশ এসব সংকটের বাইরে নয়।

বিজ্ঞাপন

কাদের বলেন, এবারের নির্বাচন চ্যালেঞ্জিং। এখানে জাতীয় ও আন্তর্জাতিক সংকট একাকার হয়ে গেছে। আমাদের মতো দেশ সেই সংকট থেকে রেহাই পাবে- এমন ভাবার কোনো কারণ নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের থেকে নেত্রী রিপোর্ট নেবেন। দলের জেলা ও উপজেলা নেতাদের ঢাকায় আমন্ত্রণ করা হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপির নেতৃত্ব একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। নিজেরাই ব্যর্থ হয়ে বিদেশি শক্তি ব্যবহার করতে চায়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এইবার প্রথম স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বিএনপির নেতৃত্বে নির্বাচন হলেও তাদের হেরে যাওয়ার ভয় আছে। শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে তারা শঙ্কিত।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD