Logo

নির্বাচনে ভারতের হস্তক্ষেপ ছিল না: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুন, ২০২৩, ০৩:৫৩
নির্বাচনে ভারতের হস্তক্ষেপ ছিল না: কাদের
ছবি: সংগৃহীত

রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের কোনো নির্বাচনে ভারতের হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। 

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, “বাংলাদেশের কোনো নির্বাচনে ভারতের হস্তক্ষেপ ছিল না। নির্বাচন নিয়ে তাদের কোনো প্রশ্ন আছে কি না, তা আমাদের জানা নেই।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ভারত এসে ক্ষমতায় বসিয়ে দেবে এমন উদ্ভট চিন্তা আওয়ামী লীগ করে না। বাংলাদেশের কোনো নির্বাচনে ভারতের হস্তক্ষেপ আমার জানা নেই। ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে বাংলাদেশের রাজনীতির কোনো সম্পর্ক নেই। একটা গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতীয় প্রধানমন্ত্রীর কিছু করার আছে কি না সেটা তার নিজস্ব বিষয়।

বিজ্ঞাপন

কাদের বলেন, “কোনো বাইরের শক্তির পরামর্শে বাংলাদেশে নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কারও ভিসা নীতির দিকে তাকিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি না। ভিসা নীতি বা নিষেধাজ্ঞা এসব বিবেচনা করে আমরা নির্বাচন করব না। আমাদের নজর সংবিধান ও জনগণের দিকে। বাংলাদেশে যতবারই নির্বাচনকে সামনে রেখে শঙ্কা বেশি ছিল ততবারই রাজনীতির আকাশ পরিষ্কার ছিল। অন্ধকার যতই ঘনিয়ে আসে ততই ঝলমলে সকাল এগিয়ে আসে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “কোনো কোনো মহল চায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক। তবে, তারা চায় নির্বাচনে যেন আওয়ামী লীগ পরাজিত হয়। বিএনপিসহ তাদের মনোবাসনা এমন। তাদের মতে আওয়ামী লীগকে নির্বাচনে হেরে প্রমাণ করতে হবে যে, নির্বাচন সুষ্ঠু হয়েছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD