Logo

নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২ জুলাই, ২০২৩, ২২:৫৩
নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কাদের
ছবি: সংগৃহীত

কিন্তু আমরা কারো নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব, সেটি ভাবার কারণ নেই

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারও প্রেসক্রিপশনে নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

রবিবার (২ জুলাই) সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকে কথা বলছে। আমরা কথা শুনছি, কথা আমরা শুনব এবং পরামর্শও নেব। কিন্তু আমরা কারো নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব, সেটি ভাবার কারণ নেই। কারো প্রেসক্রিপশনে নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।

বিজ্ঞাপন

তিনি বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। কথা শুনব, কথা বিনিময় হবে। কিন্তু নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিরোধী দলের ব্যর্থতার সীমা নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শুনেছি তারা ৩৬ দলের রূপরেখা একদফা আন্দোলন করবে। সেটি এখনো শুরু হয়নি। শুরু হতে হতে কত দল এখান থেকে কেটে পড়ে সেটা দেখার বিষয়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD