Logo

আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে কাজ করছি: মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৩, ০৫:৫৫
আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে কাজ করছি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

ভোটের অধিকার, কথা বলার অধিকার, লেখার অধিকার... সমস্ত কিছু কেড়ে নিয়েছে

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আমরা কাজ করছি।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী, লুটেরা, গণবিরোধী, অবৈধভাবে জোর করে, সংবিধান লঙ্ঘন করে, শুধুমাত্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই সরকার ক্ষমতায় বসে আছে। তারা জনগণের অধিকারগুলো কেড়ে নিয়েছে। বিশেষ করে ভোটের অধিকার, কথা বলার অধিকার, লেখার অধিকার... সমস্ত কিছু কেড়ে নিয়েছে। 

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের আলোচনা হয়েছে যুগপৎ আন্দোলন ও সামনে কী ধরনের কর্মসূচি আসবে সে বিষয়ে। সব দলের দাবিগুলোকে নিয়ে এক দফার আন্দোলন রূপে কীভাবে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

এ দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বলে আশা জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, তারা এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

বিজ্ঞাপন

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, এই সরকার নৈরাজ্য ও লুটেরা সৃষ্টি করেছে। বর্তমানে দ্রব্যমূল্য নাভিশ্বাস পর্যায়ে চলে গেছে। এদেশের জনগণ মনে করে, সরকারকে আর এক মুহূর্তে ক্ষমতায় রাখা যাবে না। আমরা বলেছি, আগামী নির্বাচনে নির্দিষ্ট সরকারের অধীনে হতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জনগণ সেটা গ্রহণ করবে না। সেই লক্ষ্যেই আমরা এক দফার আন্দোলনে যাচ্ছি অচিরেই।

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD