Logo

বিদেশি রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারেন না বললেন কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জুলাই, ২০২৩, ২৩:০৬
বিদেশি রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারেন না বললেন কাদের
ছবি: সংগৃহীত

সচিবালয়ে গণমাধ্যমকর্মী সঙ্গে মতবিনিময়সভায় এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

“আমরা সংঘাত চাই না। যারা নির্বাচন চায়, তারা সংঘাত চাইতে পারে না।” এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সোমবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকর্মী সঙ্গে মতবিনিময়সভায় এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কাদের বলেন,  “বিশ্বের যে কোনো দেশের কার্যক্রমের একটা সীমা রয়েছে। ভিয়েনা কনভেনশনে কিছু নীতিমালা রয়েছে। সেই নীতিমালা অনুযায়ী চললে বিদেশি রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারবেন না। আমরা তাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে, এটা (বাংলাদেশ ইস্যুতে আপনাদের হস্তক্ষেপ) ভিয়েনা কনভেনশনের সঙ্গে সাংঘর্ষিক। এর বাইরে তো আমরা তাদের সঙ্গে সংঘাতে জড়াতে পারি না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমার কথা হলো নির্বাচন করতে হবে। যুক্তরাষ্ট্রে, ইউরোপীয় ইউনিয়ন যারা সরকারের সঙ্গে আলোচনা করেছে কেউ বলেনি যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন। তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আমরা সংবিধান অনুযায়ী দ্বাদশ নির্বাচন করব।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD