Logo

বিএনপি আবারও দেশে সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৫ আগস্ট, ২০২৩, ২১:১৫
বিএনপি আবারও দেশে সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে: কাদের
ছবি: সংগৃহীত

সকালে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপি আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা নির্বাচন চায় না। তারা চায় ষড়যন্ত্রের চোরা পথে ক্ষমতায় যেতে চায়। 

শনিবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, “শেখ কামালের জন্মদিন উপলক্ষে আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায়ের ট্র্যাজেডি আমাদের জীবনে শোকের বার্তা বয়ে আনে। আমি একটা কথা বলতে চাই, কোনো প্রকার রাখঢাক না করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভয়ংকর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি।”

বিজ্ঞাপন

এর আগে সকাল ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে স্থাপন করা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD