Logo

ভয়াল গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী সোমবার: আ. লীগের কর্মসূচি

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৩, ০৬:১৫
25Shares
ভয়াল গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী সোমবার: আ. লীগের কর্মসূচি
ছবি: সংগৃহীত

রবিবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী আগামীকাল সোমবার (২১ আগস্ট)। গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা।

রবিবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কর্মসূচির মধ্য রয়েছে, সোমবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে শ্রদ্ধা নিবেদন। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদের ২১ গ্রেনেহ হামলায় নিহতদের স্বরণে  এ কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: আমরা ভাঙব কিন্তু মচকাব না: তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

একইসাথে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সারাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন কাদের।-বাসস

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD