কালো পতাকা মিছিলে অংশ দিতে জমায়েত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বিভিন্ন এলাকা থেকে এসে জমায়েত হয়ে শুরু করেছেন নেতাকর্মীরা
বিজ্ঞাপন
একের পর এক কর্মসূচির ঘোষণা দিয়ে যাচ্ছে বিএনপি। তার ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে কালো পতাকা গণমিছিল মিছিলে যোগ দিতে জমায়েত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২ টার পরে রাজধানীতে বিভিন্ন সময় কালো পতাকা মিছিল বের করা হবে। সেই লক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে এসে জমায়েত হয়ে শুরু করেছেন নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
বিএনপির থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আলাদা দু’টি স্থানে কালো পতাকা মিছিল বের করা হবে।
বিজ্ঞাপন
বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস বাসস্ট্যান্ড এবং মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল বের করা হবে।
বিজ্ঞাপন
আরএক্স/








