Logo

ঐক্যবদ্ধ থাকলে আ.লীগকে কেউ হারাতে পারবে না: ওবায়দুল কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৫৭
ঐক্যবদ্ধ থাকলে আ.লীগকে কেউ হারাতে পারবে না: ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না বলে উল্লেখ করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২ সেপ্টেম্বর)  ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

কাদের বলেন, “আগামী ডিসেম্বরে ‘ফাইনাল খেলা’ হবে। এই খেলা দেশবিরোধী ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে। এটা মাঠের খেলা নয়, রাজনীতির খেলা”

বিজ্ঞাপন

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আজকের এই মহাসমুদ্র দেখলে তারা হারিয়ে যাবে। বড় বড় কথা বলে। মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল আরও কত কী। হায়রে জ্বালা, অন্তর্জ্বালা। তোমরা কী দিলা- হাওয়া ভবনের লুটপাট। তোমরা কী দিয়েছ- ঘোড়ার ডিম।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএনপি নেতাদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, “বিএনপি নেতারা কাপুরুষ। এক কাপুরুষ নেতা দেশ থেকে পালিয়েছে। তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়েছে। সে নাকি বাংলাদেশের নেতা। আন্দোলনের নেতা। এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ মানে?”

জেব/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD