Logo

খালেদা জিয়াকে ফের কেবিনে স্থানান্তর

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৩, ২৩:৫১
খালেদা জিয়াকে ফের কেবিনে স্থানান্তর
ছবি: সংগৃহীত

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তাকে হাসপাতালের কেবিনে নেয়া হয়।

বিজ্ঞাপন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে ফের কেবিনে স্থানান্তর করা হয়েছে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তাকে হাসপাতালের  কেবিনে নেয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে রবিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

বিজ্ঞাপন

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার সংবাদমাধ্যমকে জানান, “খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হাওয়ায় রাতে মেডিকেল বোর্ড বৈঠকে বসে। সেই বৈঠকের সিদ্ধান্তেই তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে সকাল ৯টার দিকে তাকে আবারও কেবিনে নেয়া হয়।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD