জাপা ভাইস চেয়ারম্যান আশরাফ সিদ্দিকী গ্রেফতার

অর্থ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আশরাফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
অর্থ কেলেঙ্কারি মামলায় ৬ মাসের সাজা প্রাপ্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) সকালে ঢাকা থেকে সখীপুর আসার সময় উপজেলার তক্তারচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
সখীপুর থানার এসআই মো. মনিরুজ্জামান জানায়, অর্থ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আশরাফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, ছয় মাসের সাজাপ্রাপ্ত কাজী আশরাফ সিদ্দিকীকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








