Logo

৩ দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির

profile picture
জনবাণী ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৩, ০৫:১২
৩ দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির
ছবি: সংগৃহীত

আগামী ৩১ অক্টোবর এবং ১লা ও ২রা নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিজ্ঞাপন

২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশি বাধা ও কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে  আগামী ৩১ অক্টোবর এবং ১লা ও ২রা নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

 

রবিবার (২৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি এই কর্মসূচি ঘোষণা করেছে।এ কর্মসূচির মধ্যে সড়ক, রেল ও নৌপথ অন্তর্ভুক্ত থাকবে।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে  বলা হয়, “দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে; গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা; নেতা-কর্মীদের হত্যা; বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার; বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD