Logo

সর্বাত্মক অবরোধের ঘোষণা দিল বিএনপি

profile picture
জনবাণী ডেস্ক
২১ নভেম্বর, ২০২৩, ০৪:০৩
সর্বাত্মক অবরোধের ঘোষণা দিল বিএনপি
ছবি: সংগৃহীত

বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতালের পর এবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ষষ্ঠ দফায় আগামী ২২ ও ২৩ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করে দলটি।

সোমবার (২০ নভেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

এর আগে সরকারের পতনের ডাক দিয়ে এক দফা দাবি আদায়ে টানা অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিএনপি। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পর তা বাতিল চেয়ে রবিবার থেকে দু'দিনের হরতাল পালন করে আসছে দলটি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD