Logo

শাহজাহান ওমরকে বহিষ্কার করল বিএনপি

profile picture
জনবাণী ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৩, ০৭:১১
শাহজাহান ওমরকে বহিষ্কার করল বিএনপি
ছবি: সংগৃহীত

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পরই দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

রিজভী বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন শাহজাহান ওমর। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও অনুজা মন্ডল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD