Logo

বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২৩, ২২:২৬
বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধীদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে

বিজ্ঞাপন

গত ২৮ অক্টোবরের বিএনটির মহাসমাবেশ পন্ড হওয়ার পর তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে দফায় দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে দলটি। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধীদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। চলবে সন্ধ্যা পর্যন্ত।

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দফায় দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে বিএনপি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে কুয়েতের প্রয়াত আমিরের স্মৃতির প্রতি সম্মান জানাতে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার নেয় বিএনপি।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD