Logo

সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, সংবাদটি ভুল

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৪, ২২:০৫
সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, সংবাদটি ভুল
ছবি: সংগৃহীত

সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, সংবাদটি ভুল

বিজ্ঞাপন

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেছেন, জাতীয় পার্টির সংসদে বিরোধী দল হওয়ার সংবাদটি ভুল ও তথ্যটি ভিত্তিহীন। সংসদে আমরা বিরোধী দল নয়, জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতা, উপনেতা এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছে।

তিনি বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিত একথা জানান।

বিজ্ঞাপন

খন্দকার দেলোয়ার জালালী বলেন, আমরা লক্ষ্য করেছি, বেশ কিছু সংবাদমাধ্যম তাদের সংবাদের মাধ্যমে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হিসেবে উল্লেখ করেছেন। আসলে এটি ভুল ও ভিত্তিহীন তথ্য।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা সম্পন্ন হয়েছে। জাতীয় পার্টির পার্লামেন্টারি নেতা নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে তিনি নির্বাচিত হন। পার্লামেন্টারি পার্টির উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপের নাম ঘোষণা করার এখতিয়ার শুধু স্পিকারের।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD