Logo

রাজনীতি না করার ঘোষণা দিলেন মসিউর রহমান রাঙ্গা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৪, ০৪:০৩
রাজনীতি না করার ঘোষণা দিলেন মসিউর রহমান রাঙ্গা
ছবি: সংগৃহীত

যে দলে গণতন্ত্র নেই সেই দল করে কী হবে। জাতীয় পার্টিতে কোনো গণতন্ত্র নেই।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির থেকে বহিস্কৃত নেতা ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আর রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়েছেন। 

এ বিষয়ে মুঠোফোনে মসিউর রহমান রাঙ্গার প্রতিক্রিয়া জানতে চাইলে গণমাধ্যমকে  তিনি জানান, “যে দলে গণতন্ত্র নেই সেই দল করে কী হবে। জাতীয় পার্টিতে কোনো গণতন্ত্র নেই। তাই আগামীতে রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ, এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-১ গঙ্গাচড়া আসন থেকে মসিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। সেখানে আ. লীগে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর কাছে তিনি হেরে যান। হেরে যাওয়ার পর থেকে রাঙ্গাকে আর রাজনীতির মাঠে দেখা যায়নি। নিজেকে এক প্রকার গুটিয়ে রেখেছিলেন। 

বিজ্ঞাপন

রবিবার (২৮ জানুয়ারি) জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের বহিস্কৃত নেতাকর্মীদের নিয়ে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করার অনুষ্ঠানে মশিউর রহমান রাঙ্গা ছিলেন না।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD