Logo

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট, ২০২৬, ১৬:৫৯
চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশে অতীতের রাজনৈতিক চেতনা ব্যবহার করে রাজনীতি করার প্রবণতা আর হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন এবং যারা শহীদ হয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। তবে চেতনা বিক্রি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার রাজনীতি দেশে আর চলবে না।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্বকে ভিত্তি করে যারা নতুন রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে সক্রিয় হতে চাইছেন, তাদের প্রতি আগেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তার ভাষ্য, একাত্তরের চেতনা বিক্রিকে কেন্দ্র করে যে রাজনৈতিক ধারা তৈরি হয়েছিল, সেটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্ধুরা নতুন বন্দোবস্ত ও নতুন রাজনীতির কথা বললেও অনেক ক্ষেত্রে পুরোনো রাজনৈতিক ধারার মতোই আচরণ করছেন। তাদের আরও শেখার প্রয়োজন রয়েছে। রাজনীতির মাঠ কঠিন এবং নানা প্রতিবন্ধকতায় পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে এগোতে হলে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

বিজ্ঞাপন

শেখ হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলার পাশাপাশি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলে সেটি পরস্পরবিরোধী অবস্থান হয়ে দাঁড়ায়। এ বিষয়ে ভারত সরকারের বিষয়টি উপলব্ধি করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। ভারতের এমন দ্বিমুখী অবস্থান গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষদের বিরুদ্ধে জঙ্গিবাদের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিভিন্ন বক্তব্য নিয়েও তিনি সমালোচনা করেন।

বিজ্ঞাপন

বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চায় বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের দলের পক্ষ থেকে কারও বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য না দেওয়ার নীতির কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, বিতর্ক থাকবে এবং গণতান্ত্রিকভাবে মত প্রকাশের সুযোগও থাকতে হবে। তবে বিভিন্ন স্থানে উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

নতুন রাজনৈতিক প্রজন্মকে অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে নতুনদের ভুল হতে পারে। কিন্তু সময়ের সঙ্গে তাদের শিখতে হবে এবং পরিণত হতে হবে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংগঠন হিসেবে দলটির বিষয়ে সিদ্ধান্ত আদালতের মাধ্যমে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে বিভিন্ন বিধান রাখা হয়েছে এবং সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টিও আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, তাদের ওপর অন্য কোনো শাস্তি আরোপ করা হবে কি না, কিংবা কার্যক্রম নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকবে কি না—এসব বিষয়ও আইনে উল্লেখ রয়েছে। একইভাবে দলটির সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়টিও আইনি বিধানের আওতাভুক্ত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং দ্রুত তদন্ত শেষ করার আশা করা হচ্ছে। ব্যক্তি হিসেবে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধেও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। কয়েকটি মামলার বিচার শেষ হয়েছে এবং আরও কিছু মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন

ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সময় যে দৃঢ় ঐক্য তৈরি হয়েছিল, সেটি ধরে রাখতে হবে। সেই ঐক্যকে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য, তর্ক-বিতর্ক ও বহুমতের জায়গা থাকতে হবে। ভিন্নমত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার পাশাপাশি পারস্পরিক মতবিনিময়ের পরিবেশও বজায় রাখতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD