Logo

বিদেশ থেকে কেউ চিৎকার-চেঁচামেচি করলেও এতে গুরুত্ব দিচ্ছি না

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৭ আগস্ট, ২০২৬, ১৮:৩৫
বিদেশ থেকে কেউ চিৎকার-চেঁচামেচি করলেও এতে গুরুত্ব দিচ্ছি না
ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থান করে কেউ চিৎকার-চেঁচামেচি করলেও সরকার এতে গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, নানা ধরনের বক্তব্য দিতে পারে। তবে এসব বিষয়কে সরকার আর গুরুত্ব দিচ্ছে না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, ‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছেন? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়।’ বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলেও দেশের মানুষ তা কখনো মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা বাংলাদেশের মানুষের কাছেও ক্ষমা চাননি। ফলে দেশের মানুষ তাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেবে না।

অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে সেনাবাহিনীর প্রয়োজনীয় এলাকায় ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এ বিষয়ে জিওসি পরিস্থিতি পর্যালোচনা করবেন। প্রয়োজনীয় এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের জন্য সরকারি পর্যায় থেকেও অনুরোধ জানানো হবে। এতে অপহরণের মতো অপরাধ কার্যকরভাবে দমন করা এবং এ ধরনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD