Logo

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি গণতন্ত্রকে বাঁচিয়েছে: জাপা মহাসচিব

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ২৩:৩৮
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি গণতন্ত্রকে বাঁচিয়েছে: জাপা মহাসচিব
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি গতবারের মতো এবারও সংসদে শক্ত ও কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি গণতন্ত্রকে বাঁচিয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) সংরক্ষিত নারী আসনের মনোনীত সদস্যদের মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাপা মাহসচিব আরও বলেন, জাতীয় পার্টি গতবারের মতো এবারও সংসদে শক্ত ও কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে।

 ‍

বিজ্ঞাপন

বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা কেমন হবে জানতে চাইলে চন্নু বলেন, “সংসদে জাতীয় পার্টির সদস্যসংখ্যা কম, কিন্তু সংখ্যা দিয়ে কিছু হয় না। জাতীয় পার্টির ১৩ জন সদস্য কার্যকর ভূমিকা রাখতে পারলে সংসদকে কার্যকরী করা সম্ভব।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD