Logo

সাবের হোসেন চৌধুরীকে বিদেশিদের চাপে মুক্তি দিয়েছে সরকার: নুর

profile picture
জনবাণী ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৪, ০৩:১৫
সাবের হোসেন চৌধুরীকে বিদেশিদের চাপে মুক্তি দিয়েছে সরকার: নুর
ছবি: সংগৃহীত

স্বৈরাচার সরকারের দোসর ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে যদি

বিজ্ঞাপন

বিদেশিদের চাপে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত “নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই” শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নুরুল হক নুর বলেন, ‌“স্বৈরাচার সরকারের দোসর ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তিই দেবেন তাহলে গ্রেফতার কেন করেছিলেন? আবার আপনার জেন্টালম্যান ও সাবেক মন্ত্রী এম এ মান্নানকে কেন গ্রেফতার করলেন। কেন ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে পারলেন না। সাবের হোসেন চৌধুরীকে কোনোভাবেই ছাড়া উচিত হয়নি।”

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আলোচনায় অংশ নেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD