Logo

মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৪, ০২:০৬
মার্কিন দূতাবাসে খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে যেতে ভিসার জন্য ঢাকায় দেশটির দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ২২ মিনিটে দূতাবাসের প্রবেশ করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের ব্যক্তিগত কাজে আজ আমেরিকান দূতাবাসে যাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেখানে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD