Logo

গণভোটের রায় না মানলে পরিণতি ভয়াবহ হবে: মামুনুল হক

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
৯ অক্টোবর, ২০২৬, ২১:৫৪
গণভোটের রায় না মানলে পরিণতি ভয়াবহ হবে: মামুনুল হক
ছবি: সংগৃহীত

সরকারকে গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, জনগণের সঙ্গে গাদ্দারি করা যাবে না, নেওয়া যাবে না আত্মঘাতী কোনো সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত নিলে তার পরিণতি ভয়াবহ হবে।

বিজ্ঞাপন

মামুনুল হক বলেন, এ দেশের জনগণ এর উপযুক্ত জবাব দেবে। তাই এখন থেকেই সরকারকে সাবধান হতে হবে। তিনি বলেন, ‘এ দেশের জনগণ ধরে ধরে ধরে না, ধরলে আবার ছাড়ে না। শেখ হাসিনা থেকে শিক্ষা নেন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) নরসিংদীর পলাশে বাংলাদেশ খেলাফত মজলিসের পলাশ উপজেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলাশ উপজেলা শাখার সভাপতি মুফতি ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, জেলা শাখার সভাপতি মাওলানা আবদুর নুর, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরী এবং খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD