অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরবে না: রাশেদ খাঁন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নৈতিক পতন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর দাবি, সামনে অসংখ্য ডিসেম্বর এলেও শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন না।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনার কবর দেওয়ার মতো সাহসও আওয়ামী লীগের কারও নেই। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে বাংলাদেশে ফিরে আসবে—এমনটা কেউ বিশ্বাস করেন না বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক ও নৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, দলটির নৈতিক পরাজয় হয়েছে এবং নৈতিক পতন ঘটেছে।
বিজ্ঞাপন
কবর জিয়ারতের সময় রাশেদ খাঁনের সঙ্গে মাগুরা জেলা ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








