Logo

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৬, ১৯:৪৭
শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি
ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায় আইনজীবী শিশির মনিরকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।

বিজ্ঞাপন

রাশেদ খাঁনের অভিযোগ, একদিকে জামায়াত-শিবির আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করছে, অন্যদিকে একই মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে শিশির মনিরের ভূমিকা নিয়ে দলটির অবস্থান প্রশ্ন তৈরি করছে। তার ভাষায়, এ ধরনের অবস্থান ‘দ্বিচারিতা’।

তিনি বলেন, আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠন কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছাত্রশিবির ও এনসিপিও কর্মসূচি করেছে। কিন্তু একই সময়ে আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে শিশির মনির আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি জামায়াতের সঙ্গে যুক্ত ও দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন বলে দাবি করেন রাশেদ খাঁন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাশেদ খাঁনের প্রশ্ন, জামায়াতের সঙ্গে যুক্ত একজন আইনজীবী যখন আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে আইনি লড়াই করেছেন, তখন একই সংগঠনের ছাত্রসংগঠন কীভাবে আবরার হত্যার বিচারের দাবিতে রাজপথে কর্মসূচি পালন করে।

বিজ্ঞাপন

এ সময় জুলাই আন্দোলনের সময় শিশির মনিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, ওই সময় শিশির মনির রাজপথে ছিলেন না এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও জুলাই আন্দোলনের পক্ষে তার দৃশ্যমান কোনো পোস্ট ছিল কি না, তা নিয়ে তার সন্দেহ রয়েছে।

তবে শিশির মনিরের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাশেদ খাঁনের বক্তব্যেই বহিষ্কারের দাবিটি এসেছে; জামায়াতে ইসলামী এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিশ্চিত নয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD