Logo

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত এনসিপি: সারজিস

profile picture
জনবাণী ডেস্ক
৫ এপ্রিল, ২০২৫, ০৩:৩৮
৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত এনসিপি: সারজিস
ছবি: সংগৃহীত

এনসিপি যদি জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে পারে, তাহলে জনগণ তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তাদের দল এনসিপি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, এনসিপি আত্মপ্রকাশ করেছে এক মাস হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দিতে।

তিনি বলেন, বিগত এক যুগ ধরে বাংলাদেশে গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আঁধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া।

বিজ্ঞাপন

উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, এনসিপি যদি জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে পারে, তাহলে জনগণ তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, জুলাই-আগস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল। সেগুলোকে সামনে রাখতে পারলে আমরা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনও বিচ‍্যুত হব না।

তিনি বলেন, চলতি মাসেই জেলা ও উপজেলা কমিটি দেওয়া হবে। আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে। তারা মনে করেন এই তরুণরা দেশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং জেলা-উপজেলার নেতৃত্ব দেওয়ার দক্ষতা তাদের রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/ এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD