চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স উ ম আবদুস সামাদ। তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দর কারও বাবার সম্পত্তি নয়, এটি দেশের সম্পদ। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে আয়োজন চলছে, তা প্রতিহত করা হবে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির নগর সহসভাপতি।
স উ ম আবদুস সামাদ বলেন, দুবাইভিত্তিক কোম্পানি হলেও মূলত এটি নিয়ন্ত্রণ করে বণিক গোষ্ঠী। তিনি চট্টগ্রাম বন্দর দেশপ্রেমিক সেনাবাহিনীর মাধ্যমে পরিচালনার প্রস্তাব দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কর্মসূচিতে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব গোলাম মাহমুদ ভূইয়া মানিক, সাংগঠনিক সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল, আইন সচিব অ্যাডভোকেট ইকবাল হাসান, সদস্য নাসির উদ্দীন মাহমুদ ও প্রকৌশলী শামসুল আলম কাজল।
বিজ্ঞাপন
এ ছাড়া ছাত্রসেনার সভাপতি আজাদ হোসাইন, সাধারণ সম্পাদক আলা উদ্দিন এবং নগর নেতা আলম জালালী, আনোয়ার হোসেন, মিজানুর রহমান ও শাফায়াত উল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।








