Logo

প্রধানমন্ত্রীকে রওশন এরশাদ-জিএম কাদেরের নববর্ষের শুভেচ্ছা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
প্রধানমন্ত্রীকে রওশন এরশাদ-জিএম কাদেরের নববর্ষের শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষ-১৪২৯ এর শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় প...

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষ-১৪২৯ এর শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু'র কাছে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতা সহকারী একান্ত সচিব অ্যাড. মো. আবু তৈয়ব শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার (৬ এপ্রিল) বিরোধী দলীয় নেতা ও উপনেতাকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD