Logo

জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ২১:৫৩
জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র জন্য নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫৩ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির শীর্ষ নেতৃত্বের নির্দেশনা ও অনুমোদনের ভিত্তিতেই এই কমিটি চূড়ান্ত করা হয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের সম্মতিতে কমিটি গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নতুন কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পদগুলোতেও বেশ কয়েকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা বুশরা মিশমা এবং মুখ্য সংগঠক করা হয়েছে নুসরাত তাবাসসুমকে।

বিজ্ঞাপন

এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মঞ্জিলা ঝুমা। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি এবং ইসরাত জাহান বিন্দু।

অন্যদিকে যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী এবং নাদিয়া ইসলাম মিম।

বিজ্ঞাপন

নতুন কমিটিতে সংগঠক হিসেবেও অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক সদস্যকে। এদের মধ্যে রয়েছেন রেহনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুক্তা, সেজুতি আক্তারসহ আরও প্রায় ৩০ জন।

দলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নারীশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতেই এই বৃহৎ পরিসরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনের কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD