Logo

দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: বিরোধীদলীয় নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ২৩:৪৯
দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: বিরোধীদলীয় নেতা
ছবি: সংগৃহীত

দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের মূল্য নতুন করে নির্ধারণ করেছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশোধিত দাম আগামীকাল রবিবার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্তের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে বিরোধীদলীয় নেতা লেখেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।

তিনি আরো লেখেন, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD