Logo

গণতন্ত্রে ফিরতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৫, ২২:৫০
গণতন্ত্রে ফিরতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া। আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। গোটা জাতি মনে করে, অতি দ্রুত একটি নির্বাচনই এখন একমাত্র পথ—যার মাধ্যমে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যেতে পারি।

বুধবার (৬ আগস্ট) গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার জুলাই ও নির্বাচনী ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা হতাশ হয়েছে, তারা সারাজীবন হতাশই থাকে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনও দেয়নি, তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেছে—আমরা আশা করবো, তারা একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় ও গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করেছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, তাতে প্রমাণ হয়েছে—ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার জন্য এমন কিছু করবেন না, যেটা প্রশ্নবিদ্ধ হয়।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD