Logo

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ০১:১৭
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অসুস্থতার কারণে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বুধবার (২০ আগস্ট) দুপুরে তিনি বাসায় ফিরেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসা শেষে তিনি ব্যাংকক থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর রাত ১১টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের বৈঠকেও অংশ নেন। তবে বৈঠক শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে মির্জা ফখরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি সুস্থ আছেন।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD