Logo

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ০৩:১৩
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

নজরুল ইসলাম খান জানান, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারকে সামনে রেখে এই কর্মসূচি সাজানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত আলোচনা সভা, র‌্যালীসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর ভোরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একইদিন সকাল ১১টায় জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতারা। এছাড়া জেলা-মহানগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালীর আয়োজন করা হবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় একই ধরনের কর্মসূচি পালিত হবে। ৪ সেপ্টেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর বিএনপির উদ্যোগে সমসাময়িক ইস্যুতে গোলটেবিল বৈঠক হবে।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD