কড়া হুঁশিয়ারি দিল সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন,
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “উপদেষ্টা হোক কিংবা রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না।
বিজ্ঞাপন
রবিবার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
বিজ্ঞাপন
সারজিস আলম সেই পোস্টে লিখেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে না।
বিজ্ঞাপন
এনসিপির এ নেতা আরও লিখেছেন, সাধু সাবধান। কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন, কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারসে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সবশেষে তিনি ভাষায় লেখেন, কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সব ক্ষমতা ভরে দেওয়া হবে।
এসডি/
বিজ্ঞাপন








