Logo

রাষ্ট্র পরিচালনায় জামায়াত আমিরের ৩ প্রতিশ্রুতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:০৪
রাষ্ট্র পরিচালনায় জামায়াত আমিরের ৩ প্রতিশ্রুতি
ছবি: সংগৃহীত

রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৩ প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘পাঁচ আগস্টের পর রাজনৈতিক দলগুলো ধৈর্য না ধরায় দেশে চাঁদাবাজিসহ বিভিন্ন অরাজকতার বিস্তার ঘটেছে।’

বিজ্ঞাপন

শনিবার (২৭ সেপ্টেম্বর) দলের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

জামায়াতের শীর্ষ নেতা বলেন, ‘সবাই যদি ধৈর্য ধরত, তাহলে এখন শুনতে হতো না দেশটা চাঁদাবাজদের দখলে। তবে আমরা চেষ্টা করেছি, আমাদের দলের লোকদের হেফাজতে রাখার। দেখানো বহিষ্কার করিনি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অতীতে জামায়াত নেতাদের সাজানো ও পাতানো আদালতে হত্যা করা হয়েছে।’

এ সময় রাষ্ট্র পরিচালনায় জামায়াতের ৩ দফা প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। সেগুলো হলো- ১. শিক্ষাব্যবস্থা আমূল পরিবর্তন। ২. দুর্নীতি নির্মূল এবং ৩. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD