Logo

জামায়াতের নতুন লোগো নিয়ে যে তথ্য দিলেন গোলাম পরওয়ার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৫, ১৩:৪৬
জামায়াতের নতুন লোগো নিয়ে যে তথ্য দিলেন গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, “যে লোগোটি সম্প্রতি আমাদের কার্যালয়ে দেখানো হয়েছিল, তা চূড়ান্ত নয়। আমাদের লোগো পরিবর্তন করা হবে।”

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নতুন লোগো দেখা যায়। ওই লোগোতে দাঁড়িপাল্লা, দোয়াত (কলম) এবং জাতীয় পতাকা সংমিশ্রিত ছিল। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানান আলোচনা ও সমালোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার আরও বলেন, “নির্বাহী পরিষদ লোগো পরিবর্তনের সিদ্ধান্ত দিয়েছে। ডিজাইনারদের কিছু প্রাথমিক ডিজাইন দেখানো হয়েছে। আমরা একাধিক ডিজাইন নিয়ে আলোচনা করেছি এবং আমিরও এতে উপস্থিত ছিলেন। কিছু ছোটখাটো সংশোধনের মাধ্যমে চূড়ান্ত লোগো তৈরি হবে।”

তিনি জানান, “পরীক্ষামূলকভাবে কয়েকটি লোগো কাজ চলাকালীন সেট করা হয়েছিল, যা চূড়ান্ত অফিসিয়াল লোগো নয়। খুব তাড়াতাড়ি নতুন লোগো চূড়ান্ত করা হবে এবং এর কারণ গণমাধ্যমকে জানানো হবে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD