Logo

প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করল নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ১৪:০৭
প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করল নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে সেনাকুঞ্জে এই সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান।

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাৎকালে খালেদা জিয়া প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের সুস্থতার জন্য শুভকামনা জানান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়া গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে যান। তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD